সৈয়দ রাসেল
প্রিয় ওয়াসিম আকরাম
যেভাবে প্রিয় আমরা তো ওয়াসিমের যুগে বড় হয়ে উঠেছি
বাঁহাতি পেস বোলিংটাকে উনি এমন একটা উচ্চতায় নিয়ে গিয়েছিলেন যে ভক্ত না হয়ে উপায় নেই
আমি নিজে বাঁহাতি বলে বেশি পছন্দ করতাম
একসময় আমাদের ধারণা ছিল পেস বোলিং মানেই জোরে বল করা
সেই ধারণাটা বদলে দিয়েছিলেন ওয়াসিম
প্রথম দেখা ২০০১ বা ২০০২ সালের ঘটনা
অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প করতে আমি বিকেএসপিতে
উনি বাংলাদেশে এসেছিলেন
বিকেএসপিতে একটা প্র্যাকটিস ম্যাচ খেলতে গিয়েছিলেন
ওখানে আমাদের নেটে এসেছিলেন তিনি
তখনই পেসারদের গ্রিপ নিয়ে ডেলিভারি নিয়ে কিছু কথা বলেছিলেন
ইচ্ছে করে এরপর দেখা হয়েছে বার কয়েক
খুব বেশি কথা হয়নি
ইচ্ছে আছে সেভাবে সুযোগ পেলে বোলিং গ্রিপ আর পেস ভেরিয়েশন নিয়ে কথা বলার

দূর থেকে দেখা তারকা
সফিউল ইসলাম
প্রিয় ওয়াসিম আকরাম
যেভাবে প্রিয় আমি নিজে ক্রিকেটার হব পেসার হব—এসব কিছু ভাবার আগেই ওয়াসিমের ভক্ত হয়ে গেছি
ছোটবেলা থেকে ওনার বোলিং উইকেট পাওয়ার পর উদ্যাপন দেখতে দারুণ লাগত
তখন তো আর পরিসংখ্যান-টংখ্যান বুঝতাম না
শুধু ওনার খেলা দেখেই ভক্ত হয়ে গিয়েছিলাম
পরে বড় হয়েছি আর ওনার সম্পর্কে জেনেছি
যখন জেনেছি ওনার এত্ত এত্ত রেকর্ড তখন আরও ভক্ত হয়ে গেছি
প্রথম দেখা ওয়াসিম আকরামের সঙ্গে আমার কখনো মুখোমুখি দেখা হয়নি
একবার শুধু দূর থেকে দেখেছি
বগুড়া স্টেডিয়ামে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে উনি ধারাভাষ্যকার হিসেবে গিয়েছিলেন
আমি গ্যালারিতে বসে খেলা দেখছিলাম
হঠাৎ দেখি ড্রেসিংরুমের সামনে দাঁড়ানো
ইচ্ছে করে এখন তো জাতীয় দলে খেলছি একদিন হয়তো ওনার সঙ্গে দেখা হয়ে যাবে
ওনার সঙ্গে আমার অনেক কথা বলার আছে
বোলিং নিয়ে অনেক কিছু জানতে চাই
বোলিং বৈচিত্র্য সম্পর্কে জানতে চাই
সবচেয়ে বেশি জানতে চাইব রিভার্স সুইংয়ের ব্যাপারে

ঠান্ডা মাথার নেতা
মাহমুদউল্লাহ
প্রিয় মহেন্দ্র সিং ধোনি
যেভাবে প্রিয় সময়ের সঙ্গে সঙ্গে আমার অবশ্য পছন্দ বদলায়
একসময় খুব প্রিয় ছিলেন স্টিভ ওয়াহ
এখন পছন্দ আমাদের সাকিব আল হাসানকে
তবে সব মিলিয়ে দীর্ঘদিন ধরে পছন্দ মহেন্দ্র সিং ধোনিকে
শুধু ওর ব্যাটিংয়ের জন্য নয় অধিনায়কত্বটাও দুর্দান্ত
ওর জীবনে নার্ভাসনেস বলে যেন কিছু নেই
পরিস্থিতি যা-ই হোক ও শান্ত
ওই শান্ত ভঙ্গিতেই বোলারদের জীবন অতিষ্ঠ করে দেয়
প্রথম দেখা বাংলাদেশে সর্বশেষ ত্রিদেশীয় সিরিজের সময়
ওর কাছ থেকে সময় নিয়ে রেখেছিলাম
হোটেল রুমে দেখা করেছিলাম
ব্যাটিংয়ের নানা দিক নিয়ে কথা হলো
মাথা ঠান্ডা রেখে ব্যাটিং করার কৌশল নিয়ে কথা হয়েছে
ও নিজে একসময় ৭ নম্বরে ব্যাট করত
আমাকে অনেক নিচে ব্যাট করতে হয়
এ ব্যাপারেও বেশ কথা হয়েছে
ইচ্ছে আছে ও খারাপ সময় কীভাবে পার করে এটা জানার খুব ইচ্ছে আছে
ওই সাক্ষাতে হয়নি এরপর আবার দেখা হলে হয়তো এ বিষয়ে কথা বলব

বিশ্বাস করতে কষ্ট হয়
রুবেল হোসেন
প্রিয় মাশরাফি বিন মুর্তজা
যেভাবে প্রিয় টেলিভিশনে যখন খেলা দেখতাম কারও পছন্দ ছিল শচীন টেন্ডুলকার কারও পছন্দ ব্রায়ান লারা
ছোটবেলা থেকেই আমার একমাত্র পছন্দ মাশরাফি বিন মুর্তজা
জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকেই ৪ উইকেট নিলেন
পরের টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ওভার দেড়েক ১৪ ওভার বল করে দুই উইকেট নিয়েছিলেন
ওনার এই দাপট দেখেই আমি বড় পেসার হওয়ার স্বপ্ন দেখা শুরু করি
প্রথম দেখা ২০০৩ বা ২০০৪ সালে
নড়াইলে পেপসি কাপ বলে একটা টুর্নামেন্ট হতো
আমাদের বিপক্ষে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে খেলতে নেমেছিলেন মাশরাফি ভাই
আমার তিন বল খেলতে পেরেছিলেন
তৃতীয় বলেই আউট! হা হা হা উনি এখনো এই গল্প করেন
এখন যেমন কোনো দিন কল্পনাও করিনি মাশরাফি ভাইয়ের সঙ্গে এক দলে খেলব তাও জাতীয় দলে! সত্যি বলি আমার কাছে স্বপ্ন মনে হয়
বিশ্বাস করতে পারি না আমি তাঁর সঙ্গে বোলিং ওপেন করছি! তবে মাশরাফি ভাই দূর থেকে দেখা অন্য তারকাদের মতো না
খুব বন্ধু ধরনের মানুষ
অধিনায়ক হয়েছেন বলে নয় সব সময়ই খুব সমর্থন দেন
শ্রীলঙ্কার বিপক্ষে আমি দুই ওভারে ৩২ রান দিয়ে ফাইনালটা হারিয়েছিলাম
তখন সবার আগে উনি আমার হয়ে কথা বলেছেন
এটা এখনো করেন

পরিপূর্ণ একজন ক্রিকেটার  
ইমরুল কায়েস
প্রিয় কুমার সাঙ্গাকারা
যেভাবে প্রিয় ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডেতেই ৮৫ রানের একটা ইনিংস খেলেছিল
সে সময়ই ওর ব্যাটিংটা পছন্দ হয়েছিল
এরপর সময় গেছে আর ওর ব্যাটিং দেখে মুগ্ধ হয়েছি
শুধু ব্যাটিং দিয়ে অবশ্য সাঙ্গাকারাকে বোঝানো যাবে না
মানুষ হিসেবে দারুণ ভদ্র ক্রিকেটজ্ঞানটা অসাধারণ কথা বলে খুব ভালো
সব মিলে একটা প্যাকেজ
শুধু ব্যাটিংয়ের বিবেচনায় অবশ্য আমি আরেকজনের খুব ভক্ত—আমাদের তামিম ইকবাল
আমি উইকেটের আরেক পাশ থেকে কখনো ড্রেসিং রুমে বসে মুগ্ধ হয়ে তামিমের ব্যাটিং দেখি
প্রথম দেখা আমি তখন একাডেমি দলের হয়ে শ্রীলঙ্কা সফরে
রুয়ান কালপাগে একদিন সাঙ্গাকারাকে নিয়ে এসেছিল আমাদের নেটে
অনেকক্ষণ সবার উদ্দেশে কথা বলল
বলা চলে ওর কথা শুনে ওই দিনই আমি ওর বেশি ভক্ত হয়ে গেছি
পরে যেমন শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের চট্টগ্রাম টেস্ট শেষে আমি ওর সঙ্গে দেখা করেছিলাম
ব্যাটিং নিয়ে অনেক টিপস দিয়েছে
কীভাবে মনোযোগ ধরে রাখতে হবে ধারাবাহিকভাবে রান করা—নানা বিষয়ে কথা হয়েছে
আমি সুযোগ পেলেই ওর কাছে এসব জানার চেষ্টা করি
ইসলামি মৌলবাদই বিশ্বের জন্য সবচেয়ে বড় হুমকি ব্লেয়ার
